ePaper

কেশবপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

রাজীব চৌধুরী,কেশবপুর

যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলীয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত একর জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং কৃষকরা শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন। এটি অত্র অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

?তিনি আরও বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ, এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।মাননীয় প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে এই খনন কাজের সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *