ePaper

ফুলগাজী থানা মসজিদের মাসিক সভা অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী  প্রতিনিধি

ফেনীর ফুলগাজী থানা মসজিদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় থানা মসজিদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী থানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান। সভা পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ওসি (তদন্ত) নুরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন এএসপি প্রবি রিয়াজ খান, মসজিদ কমিটির সদস্য ও ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল  মজুমদার গোলাপ, ফুলগাজী থানা মসজিদের সাধারণ সম্পাদক  মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ শাহজাহান বিএসসি , ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার, মসজিদ কমিটির সদস্য এনামুল হক এনাম, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, মাওলানা জামাল উদ্দিন খন্দকার, ইসমাইল হোসেন রাব্বি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফরান, সাংবাদিক কবির আহমেদ নাছির, বেলাল হোসেন, মো. জহির, আবু তাহের কোম্পানি ও আলী হোসেন আব্বাসউদ্দিন রুবেল সহ অন্যান্যরা।

সভায় মসজিদ কমিটির মাসিক চাঁদা আদায়, মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে মসজিদ কমিটির উদ্যোগে তাবারুক বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *