ePaper

ফেনীতে থামবে “পর্যটক এক্সপ্রেস” এবং ‘কক্সবাজার এক্সপ্রেস” দুটি ট্রেন

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার গামী ‘’পর্যটক এক্সপ্রেস” এবং ‘কক্সবাজার এক্সপ্রেস” দুটি ট্রেন এখন থেকে ফেনীতে থামবে বলে জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।  এ বিষয় তিনি রেলমন্ত্রী ও রেলওয়ে ডিজির সাথে কথা বলেছেন বলে জানান।

বাংলাদেশ রেলওয়ের ফেনী স্টেশন  কার্যালয় সুত্রে জানা গেছে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা-কক্সবাজার রুটের ‘পর্যটক এক্সপ্রেস’ এবং ‘কক্সবাজার এক্সপ্রেস’- বিরতিহীন  ভাবে যাতায়াত করছে কিন্তু কক্সবাজার অভিমুখী কোন ট্রেন ফেনী স্টেশনে  থামে না।  ফেনীর অসংখ্য কক্সবাজার গামী যাত্রীরা রেলের এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফেনী জেলার বাসিন্দারা বাড়তি অর্থ খরচ করে সড়ক পথে ঝুঁকিপূর্ণভাবে কক্সবাজার যাতায়াত করছে।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার জানান ঢাকা থেকে দুটি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসে বিরতিহীন ভাবে ফেনীর স্টেশন অতিক্রম করলেও ফেনীর স্টেশনে থামেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *