ePaper

নোয়াখালীতে বজ্রপাতে পৃথক স্থানে নিহত ৩

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— কবিরহাট উপজেলার মো. আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উল্লেখ্য যে, গত বছর দাখিল পরীক্ষায় পুরো সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, তাদের মধ্যে একজন ছিল তানজিলা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে। এর আগে গতকাল সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মণ্ডলিয়া গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে মো. আয়মান (৯) নামে এক শিশু নিহত হয়। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সোমবার দুপুরেরহড় দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, মায়ের চোখের সামনেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (25381,24786,11094) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *