ePaper

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ী-ফরিদপুর রেল সড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর মজলিসপুরের আমিরাবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত নামা ব্যক্তির মৃত্যু হয়। রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ী-ফরিদপুর রেল সড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর মজলিসপুরের আমিরাবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত নামা ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত কার্যক্রম ও পরিচয় সনাক্তকরণে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *