ePaper

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

রুহিয়া থানার ২ নং  আখানগর ইউনিয়ন বিএনপির মূল দলসহ সহযোগী সব সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও জেলা যুবদলের পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঠাকুরগাঁওয়ে বিএনপির সব কমিটি বিলুপ্ত, যুবদল নেতা বহিষ্কার অব্যাহতি পাওয়ার বিষয়ে আখানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজ বলেন, “আমি দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছি। তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে  সে বিষয়ে আমি ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলব।”

জেলা বিএনপি ও যুবদলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নং  আখানগর ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানা শাখা কমিটি আখানগর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম দেখাশোনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *