ePaper

জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারন করে এগিয়ে যেতে হবে: এমপি নাদিয়া

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীন পতাকা পেতাম না।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে ছিলেন। বিএনপি সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।তিনি শনিবার (৩০ মে) বিকালে সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগদ অর্থ  বিতরণ ও দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,স্বাধীনতার ঘোষক সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে, হৃদয়ে ধারন করে নেতা কর্মীদের দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। এমপি বলেন, আমার নাম নয়” স্লোগানে আমার নেতা তারেক রহমানের নাম মুখে মুখে বলতে হবে, নেতারা দলের সাথে বেইমানি করতে পারে। দলের সঙ্গে আমি বেইমানি করলেও আমার সাথে থাকবেন না। আপনারা থাকবেন দলের সাথে। এমপি বলেন, আমাকে দলে যে দায়িত্ব দিয়েছে। আমার ঈমানী দায়িত্ব আমি তা পালন করব। বক্তৃতায় এটা করব সেটা করব তা আমি বলবো না। বিএনপি নেতাকর্মী দেরকে নিয়ে” আমার উপর দলের দায়িত্ব  কাজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর। উপজেলা বিএনপি সহ- সভাপতি মো. রিপন মিয়া,

উপজেলা বিএনপি সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক। উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,মো.মাহন মিয়া, সরাইল সদর বিএনপি সভাপতি মো. কাজল মিয়া, সম্পাদক মো. জাকারিয়া,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব।উপজপলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.নুরুল আলম মাস্টার,উপজেলা ছাএদলে মো. ওয়ালীদ, ছাত্রদলের মো. জামাল হোসেন লস্কর, উপজেলা জাসাসের সৈয়দ জাকির হোসেন।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাও. হাবিবুর রহমান। সভায় উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *