ePaper

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আধুনিক উৎপাদন কলাকৌশল  প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

সাজ্জাদ আহমেদ , ঝিনাইদহ

গতকাল সকালে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আধুনিক উৎপাদন কলাকৌশল  প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রইজ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন হরিনাকুন্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর । কর্মশালায় সভাপতিত্ব করেন ডিলার মাহবুব আলম চৌধুরি পিন্টু। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো: কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন ডিলার বাহারুল ইসলাম, ব্র্যাক এর কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন,ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর সহ অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন কৃষকের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধানের বীজ প্রদান করেন।   হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার ৫০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।প্রশিক্ষণের সার্বিকভাবে সহযোগিতা করেন ব্র্যাক সিড এন্ড এন্টারপ্রাইজ  এর কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *