ePaper

কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযান: ৩২ লাখ টাকার হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড ও মিনি ট্রাক জব্দ

কামাল হোসেন ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর খারনই বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার খারনই ইউনিয়নের সবুজের মোড় এলাকায় অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করা হলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড (এইচসিএল) কেমিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে  ৩১ বিজিবি।জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাকটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ৩১ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *