ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের আয়োজনে বন্যা দুর্যোগ মোকাবেলা বিষয়ক এক সদস্যদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসক খোরশেদ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন সচিব খায়রুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক এনাম, ছাত্রদল নেতা আব্দুর রহিম বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর সুরাইয়া তাসনিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ওয়ার্কশপে বন্যা দুর্যোগে করণীয়, পূর্বপ্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমানোর উপায় এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও মতবিনিময়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
