ePaper

নীলফামারীতে নেসকোর প্রিপেইড মিটারের শোষণের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

হামিদুল্লাহ সরকারঃ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে নেসকোর প্রিপেইড মিটারের শোষণের প্রতিবাদে বিক্ষোভ ও বিদ্যুৎ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের একটি প্রতিবাদ মিছিল শহরের ট্রাফিক মোড় থেকে বের হয়ে ডিসি অফিস প্রাঙ্গণে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ?্যুৎ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ডিমান্ড চার্জ বাতিল মিটার ভাড়া বন্ধ ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভ্যাটের রেট কমানোর দাবি তুলে ধরা হয়। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।

এসময় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। বিদ্যুতের অভাবে সাধারণ মানুষজন কষ্ট পাচ্ছেন। দিনে-রাতে একাধারে চলছে লোডশেডিং।

তিনি আরো বলেন, প্রিপেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।