ePaper

ফেনী সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান, বিপুল মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

 ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ আগস্ট ২০২৬ তারিখ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, টঠ সানগ্লাস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে মাদক, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন ধরণের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।