ePaper

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন, সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এমন বক্তব্য দিয়েছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই বক্তব্য কেন দিয়েছেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা প্রয়োজন। তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা নিতে পারবেন বলে জানান তিনি।