ePaper

মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার বিতরণ

 সাজ্জাদ  আহমেদ, ঝিনাইদহ :

মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার বেলা  ১১ টার সময় মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রকল্প কার্যালয়, মহেশপুর গালর্স স্কুল পাড়া, জোড়াপুকুর সড়ক, মহেশপুর প্রাঙ্গনে সংস্থা কর্তৃক পরিচালিত সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট প্রকল্পের আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল করিম, প্রজেক্ট ম্যানেজার, মাশউক মহেশপুর প্রজেক্ট। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী ও উপকারভোগী।