ePaper

ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালি

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে ৩ মে রবিবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সংগঠনের ট্রাংক রোডস্থ কার্যালয়ে সভাপতি  শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শরীফ ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দীক আল মামুন। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিশ ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, সানরাইজ ফাউন্ডেশন উপদেষ্টা কবি রেজাউল হক হেলাল। এসময় বক্তারা বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হোক।

বাংলাদেশে সাগর রুনিসহ সংবাদ সংগ্রহ ও প্রচার করতে গিয়ে যে সকল সাংবাদিক নিহত ও আহত হয়েছেন সেগুলোর বিচার নিশ্চিত করার দাবী জানান বক্তারা। সত্য ও সাহসী সংবাদ সংগ্রহ এবং প্রচারে সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্ছার হতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, অধ্যয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতায় শিক্ষা নিতে হবে।  একজন দক্ষ সাংবাদিক জাতির অহংকার। গণমাধ্যম কর্মীদেরকে দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতায় তথ্য এবং প্রযুক্তিতে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁঞা ও ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ শাহ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, আপ্যায়ন সম্পাদক শেখ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুজ্জামান সুমন, নির্বাহী সদস্য সালাহ উদ্দীন নোমান, নাসির উদ্দীন ও মিজানুর রহমান, সদস্য শাহাদাত হোসেন পাঠান, আবদুল আলিম সবুজ, ফয়েজুল বাদল, আরিফ উদ্দীন, মোঃ হানিফ, মোঃ শাহজাহান, দৈনিক লাখো কন্ঠ প্রতিনিধি মোঃ ইসমাইল,  ফেনী সাংবাদিক ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হাসান চৌধুরী, সদস্য রবিউল আলম মিঠু, দৈনিক আজকের কাগজ স্টাফ রিপোর্টার ইয়াকুব মজুমদার, মাসিক মৌলিক সম্পাদক মো: আবসার, সাপ্তাহিক ফেনী খবর প্রতিনিধি মো: ইয়াছিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *