সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
৩ মে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল স্টার লাইন বাস কাউন্টারে (চট্টগ্রাম/কক্সবাজার) অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে এবং র্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি আভিযানিক ফেনী জেলার ফেনী সদর থানাধীন পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন এলাকা হতে বিপুল পরিমান শুল্কবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার ও ০১টি সিএনজি জব্দসহ দুই (০২) জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে স্টার লাইন (চট্টগ্রাম/কক্সবাজার) বাস কাউন্টারে মাদকদ্রব্য সহকারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ ইং তারিখে আনুমানিক দুপুর ১২৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উক্ত স্টার লাইন (চট্টগ্রাম/কক্সবাজার) বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে যাত্রীদের বসার সিটের পাশে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা এবং একটি কালো রংয়ের ট্রলি ব্যাগ হতে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উক্ত মাদকদ্রব্য গাঁজা এর আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী একটি রেজিট্রেশন বিধান সিএনজি অটোরিক্সা যোগে চোরাচালানের মাধ্যমে বিদেশী হোমিওপ্যাথিক ঔষধ বহন করে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ফেনী সদর থানা এলাকার দিকে নিয়া আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ ইং তারিখে আনুমানিক ১৪১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন ফেনী ছাগলনাইয়া হোমের ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এর বিপরীত পাশে মহিউদ্দিন সুমন এর রান্নাঘর রেষ্টুরেন্ট এর সামনে সড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ১। মোঃ শাহ আলম (৫০), পিতা-মৃতঃ আব্দুর রশিদ, সাং-ফলেশ্বর, থানা-ফেনী সদর, ২। মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-ছাগলনাইয়া, থানা-ছাগলনাইয়া উভয় জেলা-ফেনীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সায় কৌশলে রক্ষিত অবস্থায় বিপুর পরিমানে ভারতীয় শুল্কবিহীন ঔষধসহ সিএনজিটি জব্দ পূর্বক উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ভারতীয় শুল্কবিহীন ঔষধদের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দ পূর্বক উদ্ধারকৃত গাঁজা, শুল্কবিহীন ভারতীয় ঔষধ ও সিএনজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
