ePaper

মেহেরুন্নিসা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন শারাফাত আলী সোহাগ

সিনিয়র রিপোর্টার:মো:জাকের হোসেন হারুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী মেহেরুন্নিসা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শারাফাত আলী সোহাগ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যালয়ের পূর্ববর্তী অ্যাডহক কমিটির সভাপতির পদ শূন্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদের জন্য মোঃ শারাফাত আলী সোহাগকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে।

শারাফাত আলী সোহাগ তাঁর প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।