ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজারের রামুতে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব-১৫) এর এক সফল অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানার বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র?্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ইজি বাইকে করে ইয়াবার বড় চালান রামুর দিকে আসছে—এমন তথ্য পেয়ে র?্যাবের একটি আভিযানিক দল হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি ইজি বাইক থামিয়ে নারী র?্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের শরীরে বিশেষ কায়দায় কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে আটক করা হয়। তার কাছ থেকেও আরও ২২টি বান্ডেল উদ্ধার করা হয়। র্যাব জানায়, মোট ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদের ব্যবহার করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে
