ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় গোলাপ হোসেনের ঘরের জন্য টিন প্রদান করেছেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম।
মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি গোলাপ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে ঘরের প্রয়োজনীয় টিন সহায়তা প্রদান করেন। এ সময় আবুল কালাম শামীম বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।
স্থানীয়রা জানান, গোলাপ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার পরিবারের আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে আবুল কালাম শামীম ঘরের জন্য টিন সহায়তার উদ্যোগ নেন।
এ ধরনের মানবিক উদ্যোগ অসুস্থ ও অসহায় পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা।
