ePaper

সাংগঠনিক কর্মসূচি শেষে ফেরার পথে  ভিমরুলের কামড়ে আহত ফুলগাজী জামায়াত নেতা আবুল হোসেন মিয়াজী

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসেন মিয়াজী ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা শাখার সভাপতি ফারুক আহমদ আজাদ জানান গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে একটি সাংগঠনিক কর্মসূচি শেষ করে ফেরার পথে   তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আবুল হোসেন মিয়াজীর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *