ePaper

মধুখালীতে হেলেন জেরিন খান এমপি”র গণ সংবর্ধনা

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে  ফরিদপুর ১ আসনের বিশেষ দাায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপির গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে উপজেলা মাল্টিপারপাস হলে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা বিএনপি পরিবার আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য  খন্দকার নাসিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য দেন  পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক প্রমুখ । এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী  রাকিব হোসেন ইরান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, মধুখালী উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্সী, উপজেলা বিএনপি সহ-সভাপতি আ. রহিম ফকির মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, মোঃ সাঈদুর রহমান, মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, কনক হাসান মাসুদ, পৌর সাধারন  সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, বাবলু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু,অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সহ-প্রচার সম্পাদক শিপন সরকার, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, মধুখালী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম. মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামূল, যুব-বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ,  মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহম্মেদ শিমুল, মধুখালী পৌর কৃষক দলের আহবায়ক নূরনবী মিয়া, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি প্রাথমিক  ও গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক ও উপজেলা সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  মোঃ এহিয়া হোসাইন, উপজেলা বিএনপি নেতা ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ রিপন হোসেন মোল্যা, মধুখালী উপজেলা শাখা বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক ত্রিনাথ পাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার কর্মী সমর্থক অনুষ্ঠানে  অংশগ্রহণ করে । গন সংবর্ধনা  অনুষ্ঠানে হেলেন জেরিন  খানকে  ফুলেল শুভেচ্ছা জানান খন্দকার নাসিরুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। হেলেন জেরিন  খান  তার বক্তব্যে বলেন -বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথিবীর ১০০ টি রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে, তিনি বলেন বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বাংলাদেশের চার কোটি মানুষের ঘরে পৌঁছে দেয়া হবে, তারই ধারাবাহিকতায় আমি পাইলট প্রোগ্রামার হিসেবে ফরিদপুর ১ আসনের বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রামের উদ্বোধন করেছি, তিনি বলেন প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, তিনি বলেন দীর্ঘ ৪০ বছর ধরে আমি রাজনীতিতে আছি,  আমার মেধাশ্রম শক্তি দিয়ে আমি আপনাদের সেবা করে যাব। তিনি ফরিদপুরে ১ আসন- (মধুখালী, বোয়ালমারী আলফাডাঙ্গা) উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *