ePaper

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবন গড়ার লক্ষ্যে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে “আপনি কি রোগ হলে চিকিৎসা করাবেন, না রোগমুক্ত জীবন গড়বেন?” এই স্লোগানকে সামনে রেখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ এপ্রিল) ভোর ৭ টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে ঢাকা থেকে আগত ইয়োগা প্রশিক্ষক মোঃ শহিদুল হাসান এবং মধুখালী এক্সারসাইজ টিমের টিম লিডার আব্দুর রাজ্জাক মোল্যা।্র প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের পুলিশ সুপার মোঃ আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগমুক্ত জীবন গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11090,25242,2154) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *