মধুখালী প্রতিনিধি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ২৩ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে, পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। ডা. তানভীর আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা.কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কবির সরদার, পৌর জামায়াতে ইসলামের সেক্রেটারি, মোঃ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের আহবায়ক নূরনবী মিয়া,মধুখালী উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ রাকিব হোসেন ইরান,মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক, উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় অনুষ্ঠানের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কবির সরদার বলেন, আমাদের বাড়ির আঙ্গিনায় যে সকল দেশীয় ফল ও শাক সবজি জন্মে সেখান থেকে আমরা যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাদ্য পেতে পারি, তিনি দেশীয় ফলমূল শাকসবজির প্রতি গুরুত্ব প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, আমাদের উৎপাদিত দেশীয় শাকসবজি রান্নার ক্ষেত্রে সঠিক নিয়ম জানতে হবে, তিনি আরও বলেন বিদেশি ফলমূলের থেকে আমরা অতি সহজেই দেশীয় প্রজাতির ফলমূল থেকে পুষ্টির সঠিক গুণগতমান পেতে পারি, তাছাড়া দেশীয় ফল মূল শাক-সবজি আমরা সহজেই পেতে পারি।
