ePaper

গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক ডা. মনিরুজ্জামান

হাবিবুর রহমান.গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি থানায় যান।

থানায় পৌঁছালে জেলা প্রশাসককে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।