ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম. হাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জি.এম. হাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সামছুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মিয়াজী, ফুলগাজী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুন্নবী, আমজাদহাট ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহিম মজুমদার এবং জি.এম. হাট ইউনিয়ন আমির মাস্টার গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি বিভিন্ন ফল বিতরণ করা হয়।বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী সমাজকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
