ePaper

ফুলগাজীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র?্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র?্যালি এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফুলগাজীর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফুলগাজীর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুনর রশীদ। তিনি বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম এবং ইউপিসিসি চেয়ারম্যান আবদুল মতিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, সমবায়, ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *