ePaper

ফরিদপুরে বিএনপি নেতা কিবরিয়া স্বপনের স্ত্রীর জানাজা, আলিপুর কবরস্থানে দাফন

ব্যুরো চীফ,ফরিদপুর

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্ত্রী মেহজাবিন আক্তারের নামাজে জানাজা শুক্রবার(১০ জুলাই) বাদ জুমা শহরের আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স–সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে আলিপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।বক্তারা মেহজাবিন আক্তারের মানবিক গুণাবলি, পারিবারিক জীবনে তাঁর অবদান এবং সমাজে তাঁর ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।পরে পূর্ব খাবাসপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরিবারের সদস্যরা জানান, আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *