ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এনামুল হক ভূঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম আব্দুল মমিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
