ePaper

পাবনার সুজানগরে ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগী পেলো ফ্রি চিকিৎসা ও ওষুধ চার শতাধিক এতিম পেলো উন্নত খাবার

বিশেষ  প্রতিনিধি, পাবনা

পাবনা সুজানগর উপজেলার দুলাই গ্রামে ইকোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ফ্রি চক্ষু ক্যাম্প ও চার শতাধিক এতিমদের মধ্য উন্নমানের খাবার দেয়া হয়েছে। এই দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা- ২ আসনের সংসদ সদস্য অ্যাড, একেএম সেলিম রেজা হাবিব।

এসময় উপস্থিত ছিলেন ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের, দুলাই এলাকার সামাজিক ব্যক্তিত্য আনোয়ার হোসেন লিটন, আনিছুজ্জামান লিটন প্রমুখ।

চক্ষু ক্যাম্পে শতাধিক দরিদ্র রোগী চোখের ফ্রি-চিকিৎসা ও ওষুধ নিয়েছেন। এদের মধ্যে থেকে ১২ জনকে আগামী ১৩ জুলাই ছানি অপারেশন করে আমেরিকান লেন্স লাগানো হবে।

দুলাই এলাকার আদিবা বেগম(৮০)। তিনি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারছিলেন না। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার জানতে পারলাম আমেরিকান সাহায্য সংস্থা ইকোর উদ্যোগে ফ্রি চোখের রোগী দেখা হবে। সেখান থেকে বিনামূল্য চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিয়েছি। এজন্য ইকোর কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন এই মহতী উদ্যোগ অব্যাহত রাখে। তাহলে সমাজের দরিদ্র মানুষরা উপকৃত হবেন।

রায়েকমারি একাকার সায়েরা বানি(৬৫) জানান, তিনি অনেকদিন ধরে চোখেন ছানি সমস্যায় ভুগছিলেন। গতকাল ইকোর ফ্রি চক্ষু ক্যাম্পে গিয়ে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন। একই সাথে তার চোখের ছানি অপারশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল দিনব্যাপী পাবনার দুলাই এলাকায় ইকোর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইকোর আয়োজনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি এসব হতদরিদ্র পরিবারেরা।

আয়োজকরা জানান, বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এখানে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে সেবা ও ওষুধ দেয়া হয়েছে। এদের মধ্যে থেকে বাছাই করা ১২ জন রোগীকে পরবর্তীতে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়াও প্রাথমিক পর্বে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ওষুধ বিতরণ করা হয়েছে।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকো সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থসামাজিকভাবে স্বচ্ছল করতে সংগঠনটি কাজ করছে।

 সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় ফ্রি স্বাস্থ্য কেন্দ্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম করে আসছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (9593,6766,19961) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *