ePaper

নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক মলয় কান্তি পালের সঞ্চালনায় এবং ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার (গোলাপ), সাবেক নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাবু সুভাষচন্দ্র নাথসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর মজুমদারের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান ও নিষ্ঠার প্রশংসা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *