হামিদুল্লাহ সরকারঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে শ্রমিকদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে(২৮সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নীলফামারী জেলা শাখা ও জলঢাকা উপজেলা এবং পৌর শাখার যৌথ উদ্দ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌরমার্কেটস্থ বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর মোস্তফা মেজো, শ্রমিকদলের জলঢাকা উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর শ্রমিকদলের সভাপতি মমিনুর রহমান ও সদরের সদস্য সচিব ইউনুস আলী, ডোমার উপজেলার সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোর্শেদ আযম, জেলা তাতীঁদলের সভাপতি শাহাজাদা মুক্তি, ছাত্রদলের সদর উপজেলার আহবায়ক মোখলেছুর রহমান কাজল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়ন দৃশ্যমান হতে চলেছে। তাই ফ্যাসিস আওয়ামীলীগ ও একটি স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।
নীলফামারীতে শ্রমিকদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
