ePaper

খানসামায় মাদক সেবন করতে গিয়ে দুই যুবক আটক

মো. আজিজার রহমান, (দিনাজপুর) খানসামা

দিনাজপুরের খানসামায় মাদক সেবন করতে গিয়ে পুলিশের হাতে গাঁজা ও চোলাই মদসহ ২ যুবককে আটক হয়েছেন। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সরকার। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের গতকাল বুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার সূর্বণখুলী সাবুদের হাট এলাকার মৃত হাচান আলীর ছেলে গোলাপ হাওলাদার (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা দোলাবাড়ি এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁরা দুজনে উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশের টহল টিম। এ সময় তাদের সাথে থাকা এক বোতল চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, মাদক রোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাঁরই অংশ হিসেবে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, মাদক, জুয়া ও যেকোন অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3265,23178,2976) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *