হাবিবুর রহমান.গাইবান্ধা
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র?্যালিটি বের হয়। র?্যালিটি ডিসি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেদায়েতুল ইসলাম, ক্রাইম অ্যান্ড অপস শাখার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীর, শিক্ষাবিদ মাজহারুল মান্নান, প্রেসক্লাব গাইবান্ধার (মূলধারা) সভাপতি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা গেলে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অপতথ্য প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
