মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুর
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমার হাত কখনো ঘুষ ও দুর্নীতিকে ছুঁবে না।”তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, বালু দখল, হাট-বাজার দখল, টেন্ডার বাজিসহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে তিনি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছেন। এসব অপরাধ নির্মূলে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমপি বাবুল মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন। তিনি নিয়মিতভাবে উন্নয়নমূলক কাজ তদারকি করছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জনগণের বিভিন্ন সমস্যা ও বিরোধ নিষ্পত্তিতে তিনি সরাসরি হস্তক্ষেপ করছেন এবং দ্রুত সমাধানের মাধ্যমে তা বাস্তবায়ন নিশ্চিত করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং জনপ্রতিনিধি হিসেবে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে, এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের দৃঢ় অবস্থান, দুর্নীতিবিরোধী অঙ্গীকার এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে।
