ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে নিয়মিত মনিটরিং ও সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী, , কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
