রবিউল করিম ধামরাই প্রতিনিধি
ধামরাই য়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। “প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপস্থিত ছিলেন এসডিআইর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সিইও সামছুল হক জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ কৌশিক, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার এবং নিসচা ধামরাই শাখার সভাপতি এম নাহিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
