ePaper

মধুখালীতে সূর্যমুখীর হাসি. স্বাবলম্বী হওয়ার পথে তরুন উদ্যোক্তা জাফর

Exif_JPEG_420

মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

  ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং কৃষকদের লাভজনক বিকল্প ফসলের চাষে উৎসাহ দিতে মধুখালী উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ।  সরকারি  প্রণোদনা সহায়তা এবং ফরিদপুর জেলার  মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নে কোমরপুর গ্রামের মানুষের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ  প্রকল্পের আওতায় এবার উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। মাঠজুড়ে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুল যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি ভালো ফলনের আশায় স্বপ্ন দেখছেন ফরিদপুর  জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের তরুন উদ্যোক্তা মোঃ মাহফুজুর রহমান জাফর । পৌষের শেষ আর ফাগুনের আগমনী রোদে চিকচিক করছে হাজারো সূর্যমুখী ফুল। চারদিকে যেন হলুদের গালিচা বিছানো। আগে যেসব জমি পতিত পড়ে থাকত, এখন সেগুলোই ভরে উঠেছে সম্ভাবনার ফসলে। তরুন উদ্যোক্তা  মোঃ মাহফুজুর রহমান  জাফর জানান, উন্নত জাতের বীজ ও সার পাওয়ায় তারা সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন। রোগবালাই তুলনামূলক কম এবং অল্প সময়ে ফসল ঘরে তোলা যায় বলে এটি বেশ লাভজনক। বর্তমানে অধিকাংশ গাছে ফুল এসেছে এবং দানা বাঁধতে শুরু করেছে। তরুন উদ্যোক্তা  মোঃ মাহফুজুর রহমান  জাফর  তিনি আরও  বলেন, “কৃষি অফিস থেকে বীজ আর সার পেয়ে এবার সূর্যমুখী লাগিয়েছি। আগে জানতাম না এই মাটিতে এত ভালো ফলন হবে। এখন পুরো মাঠ ফুলে ভরা। আশা করছি তেলের ভালো দাম পাবো এবং খরচ বাদ দিয়ে লাভ থাকবে।” কেবল কৃষিতেই নয়, সূর্যমুখীর বাগানগুলো এখন বিনোদনেরও কে›ন্দ্রবন্দু। প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন ছবি তুলতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তাই আমি আমাদের  কোমরপুর গ্রামের সকল কৃষককে অন্যান্য ফসলের পাশাপাশি সূর্যমূখী চাষের আবাদে আগ্রহী করে তুলবো ।  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব ইলাহী  জানান, সূর্যমুখী তেলের পুষ্টিগুণ বেশি হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক। ফলে এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, “মধুখালী উপজেলায় সূর্যমুখীর ফলন এবার অত্যন্ত সন্তোষজনক হবে বলে আশা করছি। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ফসল সংগ্রহ ও তেল প্রক্রিয়াজাতকরণে কোনো সমস্যা না হয়।” সব মিলিয়ে, মধুখালী উপজেলায় সূর্যমুখীর এই সোনালি হাসি শুধু মাঠেই নয়, কৃষকের মুখেও ফুটিয়ে তুলছে । পরিশেষে বুকভরা আশা নিয়ে জাফর তার ৩৩ শতাংশ জমিতে  সূর্যমুখী চাষ করেছেন।  তিনি  বলেন এই চাষ করে তিনি লাভবান হবেন এবং অপর কৃষককেও  সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করবেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (13270,11096,4320) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *