সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে আমিনুল ইসলাম ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে ভূমিকা রাখেন। পুলিশের এই কর্মকর্তা এর আগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সততা, দক্ষতা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ফেনী মডেল থানায় নতুন দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
