ePaper

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পৃথক  মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তাররা হলেন—রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার রিকু আক্তার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার আব্দুল মান্নান মুন্সি ও একই এলাকার দেলোয়ার হোসেন। তারা দুজন রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকা থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ নজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।