আর্তমানবতায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল বিতরণ) করেছে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।” ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে আর্তমানবতায় নিয়োজিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানামূখী সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি, উপস্থিত তরুণ প্রজন্মকে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সর্বত্র ছড়িতে দিতে আহ্বান জানান।
Related News
মাদক পাচারকালে ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
- Nabochatona Desk
- September 21, 2025
- 0
উত্তম দাম মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]
শীতের তীব্রতায় সিরাজগঞ্জে বিপর্যস্ত জনজীবনতাপমাত্রা নেমেছে ৮ দশমিক ২ ডিগ্রিতে
- Nabochatona Desk
- January 8, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জেলার […]
সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে
- Nabochatona Desk
- May 12, 2026
- 0
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সায়েদাবাদ বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এখন থেকে যত্রতত্র […]
