আর্তমানবতায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল বিতরণ) করেছে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।” ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে আর্তমানবতায় নিয়োজিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানামূখী সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি, উপস্থিত তরুণ প্রজন্মকে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সর্বত্র ছড়িতে দিতে আহ্বান জানান।
Related News
সানডে টাইমসের প্রতিবেদন-ইরানে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত
- Nabochatona Desk
- January 18, 2026
- 0
আন্তর্জাতিক ডেস্ক ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির চিকিৎসকদের বরাতে রোববার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে […]
বিজেপির শ্রমিক পার্টির সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- September 5, 2025
- 0
ভোলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) শ্রমিক পার্টির ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন চকেট অভিযোগ করেছেন, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি তার ভাবমূর্তি ক্ষুণ্ন […]
খুলনা শহরে পানি সরবরাহ নিশ্চিতে এডিবির ১৫০ মিলিয়ন ডলার সহায়তা
- Nabochatona Desk
- September 29, 2025
- 0
খুলনা সংবাদদাতা খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ সম্প্রসারণ ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা সমস্যার সমাধানের মাধ্যমে শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত […]
