ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে এক আরিফ হোসেন (১৩) নামে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মাঝে মধ্যে রাতে বাড়িতে যেত না, বাহিরে থাকত, ঘুরাঘুরি করত। রাতে বাড়িতে না থেকে পরের দিন সকালে বাড়িতে চলে যেত। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না যাওয়ায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার বদলকোর্ ইউনিয়নের মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক একটি শিশুর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত শিশুর বাবা ঘটনাস্থলে যায়। সেখানে তিনি ছেলের মরদেহ দেখে চিনতে পারেননি। পরে তার মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে। নিহতের পরিবারের এক সদস্য দাবি করেন, আরিফ হয়তো কারো ঘরে ঢুকতে চেষ্টা তাকে পিটিয়ে হত্যা করা হয়। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ, মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
Related News
নোয়াখালীতে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ
- Nabochatona Desk
- July 1, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে মো.সিরাজ উদ্দিনকে (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা […]
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক
- Nabochatona Desk
- September 21, 2025
- 0
নোয়াখালী প্রতিনিধি চিকিৎসা নিতে এসে বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ অবস্থা বিরাজ […]
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
- admin-nabochatona
- April 5, 2025
- 0
মাকসুদ আলম, (নোয়াখালী) সোনাইমুড়ী ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো […]
