ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। জানা গেছে, পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, “ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই, এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।
Related News
চকরিয়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার এক
- Nabochatona Desk
- August 8, 2025
- 0
ফয়সাল আলম সাগর, কক্সবাজার কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি পেটের ভেতরে […]
বাঁকখালী নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- Nabochatona Desk
- September 3, 2025
- 0
নুরুল আলম সিকদার, কক্সবাজার কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া বাঁকখালী নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সোমবার […]
গাঁজা সেবনের টাকা না পেয়ে ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে চাচা
- Nabochatona Desk
- September 12, 2025
- 0
নুরুল আলম সিকদার, কক্সবাজার কক্সবাজারের রামুতে নৃশংস হত্যাকাণ্ড। গাঁজা সেবনের টাকা না পেয়ে মাত্র ৩ বছরের ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে এক চাচা। পুলিশ ঘটনাস্থল থেকে […]
