রবিউল করিম(ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাত ১টার দিকে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑদেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জামগড়া থেকে মুরগির খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
Related News
হবিগঞ্জের শাহজীবাজার কেন্দ্রে ফের আগুন টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
- Nabochatona Desk
- August 5, 2025
- 0
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে এই কেন্দ্র থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল। গতকাল সোমবার দুপুর […]
কাশিমপুরে রহস্যজনক মৃত্যু লাশ উদ্ধার পুলিশের
- Nabochatona Desk
- August 18, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর গাজীপুরের কাশিমপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। […]
মেহেরপুরে জিয়া খালরে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী
- Nabochatona Desk
- April 13, 2026
- 0
মেহেরপুর জেলা প্রতিনিধি আবু রায়হান নিরব মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুন:খনন কাজের […]
