রবিউল করিম(ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাত ১টার দিকে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑদেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জামগড়া থেকে মুরগির খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
Related News
ফরিদপুরে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- May 20, 2025
- 0
সবুজ দাস, ফরিদপুর ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
ডিসেম্বরে শেষ হবে পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্স নির্মাণ
- Nabochatona Desk
- August 28, 2025
- 0
চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও […]
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Nabochatona Desk
- January 20, 2026
- 0
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ : ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। […]
