মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি
সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জয়াগ মহাবিদ্যালয় নতুন শিক্ষাযাত্রার সূচনা করল। নবনির্মিত আলহাজ্ব মোঃ মফিজুর রহমান একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো আধুনিকতার নতুন যাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, এমপি। তিনি ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন।এবং শিক্ষার্থীদের কে খেলাধুলা সামগ্রী কেনার জন্য এক লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি। নতুন এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়াগ মহাবিদ্যালয় সাবেক সভাপতি আলহাজ্ব ফারুক রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার সাবেক চেয়ারম্যান ৯ নং দাউটি ইউনিয়ন , সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি সাবেক চেয়ারম্যান দুই নং নদনা ইউনিয়ন পরিষদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহবুব আলম মাহিম,জয়াগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম সহ বি এন পির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার. সোনাইমুড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন এবং অধ্যক্ষ মানিক লাল পাল, তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সকলের ভূমিকা অনস্বীকার্য, তাই সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান থাকবে শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়,উক্ত অনুষ্ঠানে এলাকার অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সোনাইমানি উপজেলায় কর্মরত পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আনন্দঘন মুহূর্ত এবং শিক্ষাপ্রেমীদের উৎসাহিত অংশগ্রহণ করেন,তারি সাথে নবাগত এম পি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সংবর্ধিত করা হয় কলেজ কমিটি ও সভাপতির ফারুক সাহেবের পক্ষ থেকে পক্ষ থেকে।
