ePaper

রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

আবু মুসা মোহন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর মহারাজ দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি সহ নানা জটিল রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি মারাত্মক সংকটাপন্ন অবস্থায় দিন পার করছেন। দারিদ্র্যের নির্মম বাস্তবতায় প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও অসুস্থতার কারণে এখন আর কোনো কাজ করতে পারছেন না। ফলে তার পরিবারটি চরম আর্থিক দুরবস্থার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা না হলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সহৃদয়বান মানুষের প্রতি মহারাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি নিঃস্ব পরিবারের বেঁচে থাকার আশা।সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ: ০১৭৯৫৬৭৬১৮৭ (ইমাম হোসেন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *