সাহেদ চৌধুরী, ফেনী : স্পেনের বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন করেছে কাতালোনীয়া আওয়ামী লীগ। সংগঠনটির উদ্যোগে এবং বার্সেলোনা ও সান্তা কলোমা আওয়ামী লীগের সহযোগিতায়
গত (০৩ নভেম্বর ২০২৬) মঙ্গলবার স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাতালোনীয়া আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদুর রহমান খালেদ এবং বার্সেলোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি কে এম লোকমান হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি হাফিজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লাসহ ইউরোপ ও কাতালোনীয়া আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ এনায়েত হোসেন। পরে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শেষপর্যায়ে সভাপতির বক্তব্যে সফিকুল ইসলাম স্বপন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত
