তারাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিটি রবিবার (৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উপজেলার উত্তর বাজারে অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মণ্ডল, রাসেল মণ্ডল, আসাদ মণ্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, শামীম তালুকদার ও রাকিব তালুকদার,যুব নেতা আবুল কালাম আজাদ,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র‍্যালি পূর্বে চৌধুরী অটো রাইসমিল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব এবং দলীয় ঐক্য ও সংহতির বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।