ডেঙ্গু প্রতিরোধে লামা তথ্য অফিসের পরিচ্ছন্নতা কার্যক্রম

আল আমিন, লামা(বান্দরবান)  প্রতিনিধি

ক্রমবর্ধমান ডেঙ্গুর বিস্তার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনার আলোকে তথ্য অফিস, লামার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অফিস ভবন, বারান্দা, জানালার আশপাশ, আঙিনা ও অফিসসংলগ্ন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ছাদ, বেজমেন্ট, ড্রেন, নালা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ার ও নির্মাণাধীন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা জোরদার করা হয়।